সড়কে প্রাণ গেল আনন্দমোহন কলেজছাত্রের

২৭ জুন ২০২৩, ০৮:৪৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
বোরহান উদ্দিন

বোরহান উদ্দিন © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় পিকআপ চাপায় বোরহান উদ্দিন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ জুন) বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র এবং উপজেলার আরামবাগ এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল কাইয়ুমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকাল ৬টার দিকে উপজেলার কান্দিউড়া  ইউনিয়নের কেন্দুয়া-মদন সড়কের গোগ বাজার পর্যটন এলাকায় মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় মদন থেকে কেন্দুয়ার দিকে আসা একটি পিকআপ রাস্তার পার্শ্বে দাড়িয়ে থাকা বোরহান ও তার বন্ধুকে চাপা দেয়।

পরে আহত দুইজনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর  জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন। অন্যজন আহত কৌশিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম  সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হবে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence