রোববার থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ

১৬ জুন ২০২৩, ১২:৫৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী রবিবার (১৮ জুন) থেকে বন্ধ থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ।

বৃহস্পতিবার (১৫ জুন) বঙ্গমাতা হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, প্রভোষ্ট কাউন্সিল, প্রক্টরিয়াল বডি, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের সম্মিলিত সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চারটি হল অগ্নিবীণা হল, দোলনচাঁপা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল আগামী ১৮ জুন হতে  ৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ৬ জুলাই থেকে যথারীতি হল চালু থাকবে।

এর আগে গত ১১ জুন থেকে হল খোলা রেখে টানা ২৬ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসন। তবে এই সময়ে চলমান পরীক্ষা নিয়েছে কয়েকটি বিভাগ।

মাদক নির্মূলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এমপি জিলানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে: স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬