শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন দিল স্বজনরা

০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ PM
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন দিল স্বজনরা

শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন দিল স্বজনরা © সংগৃহীত

শেরপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের মারধরে মো. জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ভাতিজার বাড়িতে অগ্নিসংযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী কুসুমহাটি কাজিরচর গ্রামের মৃত টন মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে রোববার চাচা জিন্নাত আলীর সঙ্গে তাঁর ভাতিজাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ ৫-৬ জন তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মারেন। এ সময় ভোঁতা অস্ত্র দিয়েও আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিন্নাত আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ভাতিজাদের বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪…
  • ০৮ নভেম্বর ২০২৬
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন
  • ০৮ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি অভিভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, গণভোটের কথা বিবেচনা করছে…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950