সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু ১৬ জুন, আসনপ্রতি প্রায় ৪ ভর্তিচ্ছু

১৪ জুন ২০২৩, ১১:৩৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
লোগো

লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির পরীক্ষা আগামী শুক্রবার (১৬ জুন) থেকে শুরু হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ১ হাজার ২৯টি। আর সাতটি কলেজে মোট আসন সংখ্যা রয়েছে মোট ২৩ হাজার ৪৯০টি। সে হিসেবে আসনপ্রতি প্রায় ৪ জন ভর্তিচ্ছু প্রযোগিতা করবেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন (শনিবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

এবছর সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার ১ লাখ ১ হাজার ২৯টি আবেদনের মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিবে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

আরও পড়ুন: আট সরকারি মেডিকেলে যুক্ত হচ্ছে আরও ১২০টি পদ

এছাড়াও, প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষাও আগামী ১৬ জুন (শুক্রবার) বিকাল ৩:৩০টা থেকে ৫:০০টা পর্যন্ত এবং অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য ৩টি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।

তবে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের  আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত।

পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তি…
  • ০৮ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪…
  • ০৮ নভেম্বর ২০২৬
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন
  • ০৮ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950