জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সাঈদ, সদস্য সচিব অপূর্ব

১১ জুন ২০২৩, ০৪:৫২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
আবু সাইদ চৌধুরী-অপূর্ব চৌধুরী

আবু সাইদ চৌধুরী-অপূর্ব চৌধুরী © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবু সাইদ চৌধুরীকে (দৈনিক যায়যায় দিন) আহ্বায়ক ও  অপূর্ব চৌধুরীকে (আমাদের নতুন সময়) সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনস্থ সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য দুই সদস্য হলেন- দৈনিক শেয়ারবিজ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাহির আমিন মিলন।

সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ১৫ (পনের) এর বিশেষ পরিস্থিতির ভিত্তিতে আজ রবিবার (১১ জুন) সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ বিলুপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: মাদক সেবন দেখে ফেলায় বেরোবির ৬ শিক্ষার্থীকে মারধর

একইসঙ্গে সাংবাদিক সমিতির কার্যক্রম গতিশীল করার জন্য সমিতির ধারা ৯ (নয়) অনুযায়ী চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবির ছাত্রীকে হেনস্তা ও বন্ধুকে মারধর, অভিযুক্তদের বির…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মানসিক সুস্থতায় প্রতিদিন ২০ পৃষ্ঠা বই পড়ার আহ্বান চিত্ত মিড…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস: বিজ্ঞানকে পাশে নিয়েই নিরাপদ সম…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ পদে নারী কর্মী নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬