স্মার্ট বাংলাদেশের নানা দিক

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সের সমাপ্তি 

০৮ জুন ২০২৩, ১২:০১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সের সমাপ্তিতে অতিথিরা

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সের সমাপ্তিতে অতিথিরা © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেকনোলজি, বিজনেস অ্যান্ড জাস্টিস টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গল ও বুধবার (৫ ও ৬ জুন) দুই দিনের কনফারেন্সে নেপাল, মালয়েশিয়া ও জাপান থেকে আগত শিক্ষাবিদ ও গবেষকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। কেন্দ্রীয় গ্রন্থাগার, ভার্চুয়াল কনফারেন্স কক্ষ, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও বিজ্ঞান অনুষদ ভবনে প্যারালাল সেশনগুলো পরিচালিত হয়। যেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রকল্পগুলো উপস্থাপন করেন। 

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন জ্ঞান সৃষ্টির প্রতি নজরুল বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামনস্ক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। জ্ঞানের জন্য জ্ঞান চর্চার পাশাপাশি জ্ঞানের বিনিময় প্রয়োজন। আন্তর্জাতিক কনফারেন্স এই বিনিময়ের প্লাটফরম তৈরি করে দেয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড. তুষার কান্তি সাহা ও সদস্য সচিব প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম।

দ্বিতীয় দিন সায়েন্স সেশনে ১৫ টি গবেষণা পেপার, বিজনেস সেশনে ৬টি গবেষণা পেপার ও এছাড়া ল সেশনে ১০টি গবেষণা পেপার উপস্থাপন করা হয়। এর মধ্যে নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিনোদ কৃষ্ণা শ্রেষ্ঠা ‘ডিজিটালাইজিং বিজনেস ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ ও ইউনিভার্সিটি টেকনোলজি মারা মালয়েশিয়ার প্রফেসর ড. হারটিনি সারিপান প্রবন্ধ উপস্থাপন করেন। সমাপনী অধিবেশন শেষে প্রতিটি অনুষদের জন্য দুটি করে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ সরকারি কর্মকর্তা
  • ০৯ নভেম্বর ২০২৬
পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তি…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950