ববিতে সন্ত্রাস বিরোধী গণস্বাক্ষর কর্মসূচি 

০৭ জুন ২০২৩, ০৯:২৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
সন্ত্রাস বিরোধী গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করছেন এক শিক্ষার্থী

সন্ত্রাস বিরোধী গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করছেন এক শিক্ষার্থী © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সন্ত্রাস বিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা৷ আজ বুধবার (৭ জুন) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নীচ তলায় এ কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী এই কার্যক্রম আগামী রবিবার শেষ হবে। 

গত ৩ জুন বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলে অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং মাদক গ্রহণের সরঞ্জাম উদ্ধার করে হল প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী মিছিল, বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাজু মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রচুর অস্ত্রের মজুদ ছিল। যেগুলো বারবার সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় ব্যবহার হয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার অনুরোধ করছি।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইরাজ রব্বানী বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। তাই গত কয়েকদিন ধরে আন্দোলন এবং বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আগামী রবিবার পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি চলমান থাকবে।

এর আগে গত সোমবার (৫ জুন) শেরে বাংলা হলে অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ২০১৮-১৯ সেশনের তিনজনকে সাময়িক বহিষ্কার করে হল প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, রসায়ন বিভাগের মোঃ নাহিদ হাসান এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এবিএম মুশফিকুর রহমান (সজল)।

খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ সরকারি কর্মকর্তা
  • ০৯ নভেম্বর ২০২৬
পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তি…
  • ০৮ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪…
  • ০৮ নভেম্বর ২০২৬
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন
  • ০৮ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950