জবি অধ্যাপককে পেটানো সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

০৭ জুন ২০২৩, ০৪:২০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ

ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলামকে মারধর করা খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত চিঠিতে তাকে বরখাস্ত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ মে কয়রা উত্তরচক আমিনিয়া কামিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম। সেসময় মাদ্রাসার সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে রাজি না হওয়ায় অধ্যাপককে মারধর করা হয়। এ সময় জোরপূর্বক নিয়োগ সংক্রান্ত কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এমনকি অধ্যাপকের কাছ থেকে মূল্যবান জিনিস ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় অধ্যাপক নজরুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের নামে মামলা করেন।

ক্ষমতার অপব্যবহারের কারণ উল্লেখ করে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওই ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেছে। 

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমিনুর রহমান বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশের কপি পাওয়া এসেছে। এ বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্বকাপের বদলে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা পাকিস্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬