সদ্য নিয়োগপ্রাপ্ত ইউজিসি’র দুই সদস্যকে বেরোবি উপাচার্যের অভিনন্দন

০৬ জুন ২০২৩, ০৩:৪৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর © ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনরায় নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। এক অভিনন্দন বার্তায় ইউজিসির দুই সদস্যকে অভিনন্দন জানান তিনি। 

অভিনন্দন বার্তায় বেরোবি উপাচার্য বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে একান্তভাবে কাজ করে চলেছেন। ইউজিসি সদস্য হিসেবে তাঁরা প্রথম মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করে চলেছেন।

বেরোবি উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্বিতীয় মেয়াদে সদস্য হিসেবে তাঁদের দায়িত্ব প্রদান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষার বিস্তার ও গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, ইউজিসির সদস্য হিসেবে অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন ও অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এর প্রথম দফার মেয়াদ শেষ হবে যথাক্রমে জুন মাসের ১১ ও ১৫ তারিখে। সোমবার (০৫ জুন, ২০২৩) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে তাঁদের  ইউজিসি সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়।

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ তাইওয়ান…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে এবার ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের হাতে ৫ জেলে অপহরণ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬