জবি ছাত্রী হলে সিটের আবেদন শুরু ৭ জুন 

০৬ জুন ২০২৩, ০৩:৩৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল

বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র আবাসিক হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’-এ কিছু সংখ্যক সিট খালি থাকা সাপেক্ষে  সিটের জন্য নতুন শিক্ষার্থীদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। 

সোমবার (৫ জুন) হল প্রভোস্ট অধ্যাপক ড.দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের কিছু সংখ্যক সিট খালি থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকট থেকে ৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত অনলাইনে আবেদনের কথা বলা হয়েছে। 

আরও পড়ুন: কোরবানির ঈদও কারাগারে কাটবে জবি ছাত্রী খাদিজার

আবেদন করতে https://student.erp.jnu.ac.bd/ লিংকে লগইন করে নির্ধারিত সময়ের ভিতরে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদ এনডিএফের, জড়িতদের শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চবি আবৃত্তি সংসদের নেতৃত্বে হাসনাত-ফাহিম-মম
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের কাছে ৪ …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত একটি গুপ্তবাহিনী, এদের কেউ ছাত্রলীগ, কেউ আওয়ামী লীগ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬