জাতীয় পরিবেশ পদক পেলেন বেরোবি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ

০৬ জুন ২০২৩, ১২:২২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ হাত থেকে পরিবেশ পদক নিচ্ছেন ড. তুহিন ওয়াদুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ হাত থেকে পরিবেশ পদক নিচ্ছেন ড. তুহিন ওয়াদুদ © সংগৃহীত

জাতীয় পরিবেশ পদক পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদান রাখায় তিনি এ পদক পান।  তিনি ছাড়াও আরও দুই জন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়েছে।

সোমবার (৫ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিশ্ব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করে। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বেরোবি বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন পরিবেশ নিয়ে কাজ করার স্বীকৃতি স্বরুপ পাওয়া এ পদক আমাকে কাজ করার আরও অনুপ্রেরণা দিবে। আমার এ অর্জন সারাদেশে যারা পরিবেশ নিয়ে কাজ করছে তাদেরকে উৎসর্গ করছি।

ড.  তুহিন ওয়াদুদ শিক্ষকতার পাশাপাশি গাছ, পাখি নিয়ে কাজ কাজ করেন। এছাড়াও নদী রক্ষায় সংগঠন গড়ে তুলেছেন।

এছাড়া পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে পদক পেয়েছেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার উপসহকারী কৃষি অফিসার জীবানন্দ রায় এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঢাকার ধামরাইয়ের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.।

এদিকে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ  এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে খুলনার বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) পুরস্কারের জন্য মনোনীত হন।

ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬