ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে ৭ প্রতিযোগী

০৪ জুন ২০২৩, ১০:১৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। এই ইউনিটে ৩২০ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে ২ হাজার ১২৭ জন পরীক্ষার্থী। আসন প্রতি লড়বেন ৭ জন ভর্তিচ্ছু। 

বিশ্ববিদ্যালয়ের দুইটি একাডেমিক ভবনে অংশ নেবে ২ হাজার ১২৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে অনুষদ ভবনে ১ হাজার ১৯৮ জন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ৯২৯ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। কাল সোমবার (০৫ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ বলেন, পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আশা করি সকলের সহযোগিতায় কোনো প্রকার অসঙ্গতি ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। প্রতিবছর পরীক্ষার ফলাফল আমরা রাতের মধ্যে দিয়ে দিয়েছি। এবারও আমরা প্রথমদিনেই দেওয়ার চেষ্টা করবো।

প্রসঙ্গত, ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সর্বমোট ৩২০ টি আসনের বিপরীতে লড়বেন পরীক্ষার্থীরা। এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের একঘন্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর। পরবর্তীতে জিপিএ এর ২০ নম্বরসহ মোট ১০০ নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালুর আশ্…
  • ১৭ মার্চ ২০২৬
সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সত…
  • ১৭ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
হাম রোগে শিশুর মৃত্যু, মহাখালী সংক্রামক হাসপাতালে ভাঙচুর
  • ১৭ মার্চ ২০২৬
ইউএনওর সঙ্গে নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
  • ১৭ মার্চ ২০২৬
এতিম শিক্ষার্থীদের দেওয়া ৪০ হাজার টাকা ছবি তোলার পরই ফেরত ন…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence