ববির হল থেকে দুটি বটি, ১৩টি রড, ২৫টি জিআই পাইপ উদ্ধার

০৪ জুন ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
ববির হল থেকে দুটি বটি, ১৩টি রড, ২৫টি জিআই পাইপ উদ্ধার

ববির হল থেকে দুটি বটি, ১৩টি রড, ২৫টি জিআই পাইপ উদ্ধার © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের কয়েকটি কক্ষ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। হলের আবাসিক শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৩ মে) বিকেলে হলটির ২০০৬, ৩০০৫ ও ৫০০৯ নম্বর কক্ষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেন প্রভোস্ট আবু জাফর মিয়া। পরে এ ঘটনায় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মিছিল করে।

হলের আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কক্ষগুলোতে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা তাহমিদ জামান নাভিদ এবং একই বর্ষের ইংরেজি বিভাগের তানজিম মঞ্জুসহ তাদের অনুসারীরা অবস্থান করে থাকে। অভিযানকালে কক্ষগুলো থেকে বেশ কিছু জিআই পাইপ, ১৩টি রড, দুটি বটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ববির বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতে বাস চায় ছাত্রলীগ

হলের আবাসিক শিক্ষার্থী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুম্মান ইসলাম জানান, হলের কয়েকজন শিক্ষার্থী নাভিদ, মঞ্জু ও আরও কয়েকজনকে শুক্রবার গভীর রাতে হলে অস্ত্র ঢোকাতে দেখা যায়। পরে শনিবার দুপুরে শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে ২০০৬ নম্বর কক্ষে তালা লাগিয়ে প্রভোস্টকে খবর দেন। বিষয়টি টের পেয়ে কক্ষটিতে অবস্থানরত শিক্ষার্থীরা জানালা দিয়ে দুটি বটি নিচে ফেলে দেয়। পরে প্রভোস্ট স্যার গিয়ে তালা খুলে এ কক্ষ থেকে দুই বস্তাবন্দি ২৫টি জিআই পাইপ উদ্ধার করে।

সন্ধ্যায় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী ইরাজ রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অভিযান পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে বলা হচ্ছে। কিন্তু তারা নানাভাবে গড়িমসি করেছে। আমরা চাই বিশ্বিবদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম গতিশীল রাখতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।’

হল প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, বিকেলে একটি কক্ষ তালা দেওয়ার খবর পেয়ে দ্রুত আমি হলে যাই এবং শিক্ষার্থীদের সামনে ২০০৬ নম্বর কক্ষে প্রবেশ করি। সেখান থেকে ২৫টি জিআই পাইপ উদ্ধার করা হয়। কক্ষটিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তানজিদ মনজু, তাহমিদ জামান নাভিদ থাকে। এরপর আরও দুটি কক্ষে অভিযান চালিয়ে কিছু রড, বটি ও জিআই পাইপ পাওয়া গেছে।

অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ সরকারি কর্মকর্তা
  • ০৯ নভেম্বর ২০২৬
পরীমনির খামচিকাণ্ডের পর ভ্যাকসিন নিলেন সাংবাদিক সিয়াম
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তি…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950