রেঞ্জারদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করবে রাজশাহী কলেজ

৩১ মে ২০২৩, ০৮:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রেঞ্জারদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করবে রাজশাহী কলেজ

রেঞ্জারদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা করবে রাজশাহী কলেজ © টিডিসি ফটো

রেঞ্জারদের দক্ষতা বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহা: আব্দুল খালেক। বুধবার (৩০ মে) কলেজের হাজী মুহাম্মদ মুহসিন ভবনের গ্যালারি কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মেয়েদেরকে আত্মনির্ভরশীল এবং বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে নিজেকে গড়ে তোলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজ রেঞ্জার ইউনিট ও ইয়েস গার্লস মুভমেন্ট ন্যাশনাল টাস্ক ফোর্স'র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজ রেঞ্জার গাইডারের প্রধান ও রসায়ন বিভাগের অধ্যাপক মোছাঃ রোজিনা আফরোজ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক বলেন, রেঞ্জারদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত কর্মসূচির পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষা, কুইজ অন্যান্য বিষয়ে গুরুত্ব দিতে। শিক্ষার্থীদের মধ্যে নারী ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে রেঞ্জার সদস্যরা  গুরুত্বপূর্ন অবদান রাখছে।  তিনি আরও বলেন, নারী ডাক্তারদের নিয়ে এসে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক সেমিনার করা যেতে পারে। এসময় রেঞ্জার সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি রাজশাহী কলেজ অধ্যক্ষ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওলিউর রহমান, রেঞ্জার গাইডার ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোছাঃ রোজিনা আফরোজ, রেঞ্জার- ইশরাত জাহান তামান্না, লামিয়া তাসনিম, জান্নাতুল ফেরদৌস এবং সদিয়া বিনতে সাদিক প্রমুখ।

প্রসঙ্গত, এবছর বিভাগীয় পর্যায়ে রাজশাহী কলেজের রেঞ্জার সদস্যরা শ্রেষ্ঠ রেঞ্জার টিম, শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক এবং শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ৫ জুন জাতীয় শিক্ষা সপ্তাহে যোগ দেবেন রাজশাহী কলেজ রেঞ্জার ইউনিট। গত বছর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক অধ্যাপক মোছঃ রেজিনা আফরোজ ও শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষার্থী ইশরাত জাহান তামান্না নির্বাচিত হয়েছিলেন।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ৩ ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ১৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলে…
  • ১৫ মার্চ ২০২৬
হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালাল এক আসামি
  • ১৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ও ইরাকের এরবিলে তেল শোধনাগারে…
  • ১৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শিল্পকারখানা গুটিয়ে নিতে বলল ইরান
  • ১৫ মার্চ ২০২৬
মার্কিন সামরিক বিমান চলাচলের অনুরোধ প্রত্যাখান করল সুইজারল্…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081