স্নাতকে ফেল নিয়ে স্নাতকোত্তর, বাতিল ইবি শিক্ষার্থীর দুই সনদ

৩০ মে ২০২৩, ১১:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

স্নাতকে (অনার্স) ফেল থাকা সত্ত্বেও স্নাতকোত্তর (মাস্টার্স) পাস করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর স্নাতক এবং স্নাতকোত্তরের সনদ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তাকে বিশেষ ব্যবস্থায় আবার পরীক্ষা দিয়ে অনার্স এবং মাস্টার্সের পাস করার সুযোগ দেওয়া হয়েছে।

রবিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ১২৬তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ২৫৮তম সিন্ডিকেট সভায়ও এটি পাস হয়। অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীরুল ইসলাম।  

সভা সূত্রে জানানো হয়েছে, ভুক্তভোগী শিক্ষার্থীর অনার্স-মাস্টার্সের সনদপত্র বাতিল করা হয়েছে। সভায় সব শিক্ষকের মতামতের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় অনার্স চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অনার্স পরীক্ষায় পাস করলে আবার মাস্টার্সে ভর্তি হতে পারবেন তিনি।  

২০১৭ সালে ওই শিক্ষার্থীর স্নাতক শেষ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তার রোল নম্বর ছিল ১৩২১০৩৭। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিএ (মাস্টার্স) ভর্তির সুযোগ পান। এমনকি ২০১৮ সালে তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে মাস্টার্সে উত্তীর্ণ হন। কিন্তু মূল সনদ তুলতে এসে বিপাকে পড়েন শামীরুল। চলতি বছরের ১৭ জানুয়ারি তিনি জানতে পারেন অনার্স শেষ বর্ষের ফলাফলে ৪১৫ নম্বর কোর্সে তিনি অকৃতকার্য হয়েছিলেন।  

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করে কর্তৃপক্ষ। তিনি জানান, আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলাম। সর্বশেষ একাডেমিক কাউন্সিলের সভায় তার দুই সনদ বাতিল করা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে তাকে পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

অভিযুক্ত শামীরুল ইসলাম বলেন, মূল কাগজপত্র উত্তোলন করতে গিয়ে এ বছরের ১৭ জানুয়ারি আমি জানতে পারি অনার্সে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলাম। তখন এ বিষয়টি আমাকে জানানো হয়নি। এমনকি বিভাগ থেকেও অকৃতকার্য বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। এর আগে আমি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সাময়িক সনদপত্র উত্তোলন করি। সেখানে আমাকে কৃতকার্যই দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে ডেকেছিল। আমি সব ডকুমেন্ট সেখানে উপস্থাপন করেছি।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬