নতুন নেতৃত্ব পেল নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

২২ মে ২০২৩, ১০:৫০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM

© টিডিসি ফটো

আগামী এক বছরের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মাহমুদুল রাফিক, সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের রুমন হাসান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী আতিয়া ইবনাত নির্বাচিত হয়েছেন।

রবিবার (২১ মে) সন্ধ্যায় নির্বাচন শেষে ২৬ সদস্য বিশিষ্ট ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিবেটিং সোসাইটির সাবেক ভিপি ফিরোজ আহমেদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ডিবেটিং সোসাইটির সভাপতি অধ্যাপক ড. তপন কুমার সরকার। ডিবেটিং সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকার বলে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আতিয়া শর্মিলা আঁখি, জামাল আহমেদ, ইসরাত জাহান, তাজুল ইসলাম, জহুরা আক্তার, দপ্তর সম্পাদক জারিন তাসনিম, প্রচার সম্পাদক সাদমান জামান, অর্থ সম্পাদক আতিকুর রহমান সেতু প্রমুখ।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬