‘নারীদের এখনও বোঝা মনে করা হয়’

০৯ মে ২০২৩, ১০:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM

© টিডিসি ফটো

নারীদের এখনও বোঝা মনে করা হয়। সমাজে এখনো নারীরা স্বাধীন নয়। যে সব নারী পড়াশোনা শেষ করে তার বড় একটি সংখ্যা শুধুমাত্র গৃহিণী হিসেবে কাটিয়ে দেয় বলে মন্তব্য করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। 

মঙ্গলবার (৯ মে) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) ইংরেজি বিভাগে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠানে নারী অধিকারের কথা তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, শুধু বইয়ের মধ্যেই জ্ঞান সীমাবদ্ধ নয়। এর বাইরেও আমাদের অনেক কিছু শেখার রয়েছে। আমাদের প্রথম শিক্ষা অর্জন হয় পিতা-মাতার কাছ থেকে এরপর পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছুর মধ্যেই আমাদের শেখার বিষয় রয়েছে।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বেরোবি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন। সেমিনারের পুরো সময় ধরে অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য শোনেন এবং প্রশ্নের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জেনে নেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো.  হারুন-উর-রশিদ আসকারী ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড.মো. শাহিনুর রহমান, বেরোবি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আসিফ আল মতিন ও বিভাগের শিক্ষার্থীরা।

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬