জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের ক্লাস শুরু ১ জুন

০৭ মে ২০২৩, ১১:০৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের ক্লাস ১ জুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের ক্লাস ১ জুন © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন চলছে। অনলাইনে আবেদন চলবে আগামীকাল ৮ মে রাত ১২টা পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১ জুন শুরু হবে।

মানবিক বিভাগে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ-৬ দশমিক ৫ থাকতে হবে। পৃথকভাবে নূন্যতম জিপিএ-৩ থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ-৭ থাকতে হবে।

এ দুই বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে ৫ এপ্রিল থেকে ৮ মের মধ্য।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন সাড়ে ৫ লাখ ছাড়াল

আবেদন ফি কত
প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ৬ এপ্রিল থেকে ৯ মের মধ্যে জমা দিতে হবে। কলেজ থেকে আনলাইনে আবেদন ফরম নিশ্চয়ন করা যাবে ৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬