আবাসিক হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ ইসলামী বিশ্ববিদ্যালয়ে

০৭ মে ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (৭ মে) দুপুরে হলের গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে হলের আবাসিক শিক্ষার্থীরা। 

এসময় তাদের হাতে 'ওয়াফাইয়ের স্থায়ী সমাধান চাই', 'ডাইনিং এর খাবারের মান বৃদ্ধি করুন', 'বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে', 'হলের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে', 'হল প্রভোস্টের দায়িত্বহীনতার জবাবদিহি করতে হবে', 'দায়িত্বশীল প্রভোস্ট নিয়োগ করুন', 'বেতন ভাতা সবই হয়, কাজের বেলায় ফান্ড নাই', ও 'সাধারণ শিক্ষার্থীদের দাবি মানতে হবে নইলে দায়িত্ব ছাড়তে হবে' ইত্যাদি বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

হলের আবাসিক শিক্ষার্থী হানিফ হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে হলের ডাইনিং, টয়লেটগুলো অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এছাড়া টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের ট্যাপের পানি খাওয়ানো হচ্ছে। এছাড়া গত এক সপ্তাহ যাবত হলে ওয়াইফাই নেই। ভোগান্তির কথা প্রভোস্ট স্যারকে অবহিত করলে হল কর্তৃপক্ষ তাদের মতো হল চালাবে বলে জানিয়েছেন। 

হল শাখা ছাত্রলীগ নেতা শাহীন আলম বলেন, হলটি নানা সমস্যায় জর্জরিত। বারবার অভিযোগ জানালেও কোন কাজ হচ্ছে না। ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। আমি চাই শিক্ষার্থী সংশ্লিষ্ট হলের যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করা। 

হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান বলেন, হলের ফান্ডে তেমন টাকা নেই। ফান্ড গঠন সাপেক্ষে যতদ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করব।

সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ডে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬