জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন শেষ কাল

০৭ মে ২০২৩, ০৩:১৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন শেষ কাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন শেষ কাল © সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ কাল। গত ৫ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে চলবে আগামীকাল ৮ মে রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০১ জুন ২০২৩ তারিখ থেকে শুরু হবে। 

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ করতে হবে ৫ এপ্রিল থেকে ৮ মের মধ্য। আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার তারিখ ৬ এপ্রিল থেকে ৯ মে। 

মানবিক বিভাগে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৬ দশমিক ৫ থাকতে হবে। পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ–৭ থাকতে হবে। এ দুই বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে পৃথকভাবে নূন্যতম জিপিএ–৩ থাকতে হবে। 

আরও পড়ুন: যবিপ্রবির নতুন বর্ষে ভর্তির সুযোগ পাবেন ৯০৫ শিক্ষার্থী

কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ: ৬ এপ্রিল থেকে ১০ মে। কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ [আবেদনকারী প্রতি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে] সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ১১ মে থেকে ১৭ মে।

এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।

তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারী পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, উত্তাপ ছড়াতে পারে সরকার-বিরো…
  • ০৯ নভেম্বর ২০২৬
অতিরিক্ত মেদ কমাতে সকালে গড়ে তুলুন ৩ অভ্যাস
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন
  • ০৯ নভেম্বর ২০২৬
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950