বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থী শাওনের লাশ দাফন

০৭ মে ২০২৩, ১২:৩৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
মেহেদী হাসান শাওন

মেহেদী হাসান শাওন © ফাইল ফটো

রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলায় গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের (২২) লাশ দাফন করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে তার নিজ গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর গ্রামে লাশ দাফন করা হয়।

এর আগে সকাল ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শাওনের বন্ধু মো. হাসান আলী বলেন, শাওন রাজধানীর গেন্ডারিয়া ডিস্ট্রিলারি রোডের একটি মেসে থাকতেন। ঘটনার দিন বাজার করতে গিয়েছিলেন শাওন। বাজার শেষে বাসায় ফেরার সময় ধূপখোলা এলাকায় এলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তখন তার শরীরে আগুন ধরে যায়। পরে ড্রেনের পানিতে নেমে পড়েন।

জানাজায় অংশ নেওয়া জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওন অত্যন্ত মেধাবী ছিল। এই অকাল মৃত্যুতে তার পিতা-মাতার পাগল প্রায় অবস্থা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬