১৬ দিনের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

০২ মে ২০২৩, ০১:৩২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
ঈদুল ফিতর উপলক্ষে ১৬ দিনের ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা

ঈদুল ফিতর উপলক্ষে ১৬ দিনের ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঈদের ছুটি বাড়তি আনন্দ বয়ে আনে শিক্ষার্থীদের জন্য। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৬ দিনের ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। দীর্ঘ এই ছুটিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাণের স্পন্দন ছিল না, ছিল না শিক্ষার্থীদের পদচারণা, ছিল না তাদের যুক্তি তর্কের আড্ডা, ক্লাসের বেঞ্চগুলি শূন্য হয়ে পড়েছিল।

এই কয়েকদিনের ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তারা আবার নিজেদের উপস্থিতিতে সরব। ক্লাস শুরু হয়ে গেছে গত ৩০ এপ্রিল রবিবার। এখনও অনেকে ব্যাগ কাধে নিয়ে ফিরছেন ক্যাম্পাসে নিজের স্বপ্নের আহ্বানে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ঈদের এই ছুটিতে যেমন ক্যাম্পাস ছেড়ে পরিবারের কাছে ফিরে গেছেন তেমনি আবার ফিরে এসেছেন তার বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে।

আরও পড়ুন: ঈদের ছুটিতে বাড়ি ফিরে উচ্ছ্বসিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

এমন একজন হলেন রমা প্রসাদ দাস। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ওই শিক্ষার্থী বলেন, "অনেকদিন পরে বিশ্ববিদ্যালয়ে ফিরতে পেরে বেশ আনন্দ লাগছে। যদিও পরিবার ছেড়ে আসায় একটু কষ্ট হয় তবুও এটাই যেনো আমার আরেকটা পরিবার। সব চেনামুখ গুলো আবারও দেখতে পাবো।"

আরেক শিক্ষার্থী লিমন মিয়া বলেন," মে দিবসের কারণে বাস পেতে একটু সমস্যা হয়েছে। তবুও বিশ্ববিদ্যালয়ে ফেরার তাগিদে বেরিয়ে পরেছিলাম। প্রাণের ক্যাম্পাস এ ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত।"

সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ২২ মার্চ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগপত্র ধাপে ধাপে পাবেন প্রার্থীরা, তবে...
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬