প্রথম প্রো-ভিসি পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়

১২ এপ্রিল ২০২৩, ১০:০১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের অধ্যাপক মো. নুরুজ্জামানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এর প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ আইন ২০২০ এর ১২ (১) ধারা অনুসারে অধ্যাপক মো. নুরুজ্জামানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিচের শর্তে নিয়োগ দেওয়া হলো-

১) উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে

২) উপর্যুক্ত পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবে;

৩) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

৪) তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও বিধি দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; 

৫) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করার লক্ষ্যে সংসদে বিল পাস হয়েছিল।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬