ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে যত আবেদন পড়লো

১১ এপ্রিল ২০২৩, ০৭:৪৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাদানকল্প গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির জন্য ১০ দিনে ১ হাজার ৭০০ টিরও অধিক আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ঢাবির উপাদানকল্প গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে। এটি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ টিরও বেশি আবেদন জমা পড়েছে। কলেজগুলো হলো- (১) গর্ভনমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (২) বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (৩) ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স (৪) ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (৫) আকিজ কলেজ অব হোম ইকনমিক্স ও (৬) বরিশাল হোম ইকনমিক্স কলেজ।

তিনি আরও বলেন, ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য অধিভুক্ত কলেজ সমূহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট- https://collegeadmission.eis.du.ac.bd এ সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় রয়েছে। 

এছাড়াও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন  (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence