জবি অধ্যাপককে মারধরের বিচার চান ৪ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান

১০ এপ্রিল ২০২৩, ১০:২১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কাউন্সিলের সভায় ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করায় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বরাবর প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছে ৪ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান। 

রবিবার (৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান সইকৃত এক প্রতিবাদলিপিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকান্তরে প্রকাশিত খবর মারফত আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ জানতে পারলাম, আপনার বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল কাদের গত ৬ এপ্রিলে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় নিজস্ব মতামত উপস্থাপনকালে আপনার বিশ্ববিদ্যালয়েরই কতিপয় শিক্ষক কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। আমরা ভূগোলবিদ হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: জাবির নববর্ষ উদযাপনে জাবিতে রং ছিটানো হলেই ‘শাস্তি’

প্রতিবাদলিপিতে চেয়ারম্যানরা আরও বলেন, আমরা মনে করি জাতির বৃহত্তর স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করা ও শাস্তি প্রদান করা অতি জরুরি। আমরা আশা করি আপনি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। তদুপরি আপনার মাধ্যমে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতিবৃন্দ ড. মো. আব্দুল কাদেরের প্রতি আমাদের সহমর্মিতা জ্ঞাপন করছি এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

প্রতিবাদলিপিতে সইকারীরা হলেন- ঢাবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম; রাবির অধ্যাপক ড. শীতাষ্ণু কুমার পাল; চবির অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ ও শাবিপ্রবির অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

একযোগে এনসিপির ৭ নেতার পদত্যাগ
  • ০৬ মার্চ ২০২৬
স্ত্রীকে হত্যার পর আগুনে পুড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক
  • ০৬ মার্চ ২০২৬
শিক্ষক হত্যার ঘটনায় ইবি প্রশাসনের একদিনের শোক
  • ০৬ মার্চ ২০২৬
রিকশা চালকের ঘুষিতে প্রাণ গেলো যুবদল নেতার
  • ০৬ মার্চ ২০২৬
সৈয়দা রেজওয়ানা ও ড. খলিলুরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ড…
  • ০৬ মার্চ ২০২৬
রাজধানীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
  • ০৬ মার্চ ২০২৬