দ্বীপাঞ্চলের সভাপতি নাহিদ, সেক্রেটারি জয়

০৯ এপ্রিল ২০২৩, ০৩:৩৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
নাহিদ ও জয়

নাহিদ ও জয় © ফাইল ছবি

ঢাকা কলেজে অধ্যয়নরত বোরহানউদ্দিন উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপাঞ্চল’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর শ্যামলীর একটি রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করা হয়। এতে মো. নাহিদ হোসেনকে সভাপতি এবং রায়হান ওয়াজেদ জয়কে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহাদি হাসান,  সহ- সভাপতি  নাঈম হোসাঈন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ আফ্রিদি ও মোঃ শাকিল,  সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সাকিক, মোঃ ইউসুফ হোসেন ও জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফাহাদ হাওরাদার, প্রচার সম্পাদক মোঃ তারেক।

এর আগে দ্বীপাঞ্চলের উদ্যােগে একই স্থানে ইফতার মাহফিল ও পুনর্মিলনীর আয়োজন করা হয়। দ্বীপাঞ্চলের সদ্য বিদায়ী সভাপতি ইকরাম হোসাইন এতে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমরিতা মেডিকেল কলেজ ও হসপিটালের ভাইস প্রিন্সিপাল ডা. সিরাজুল ইসলাম। 

নিউ ভিশন গ্রপের পরিচালক সাখাওয়াত হোসেন হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশের (ইরাব) সভাপতি মীর মোহাম্মদ জসিম, সমাজসেবক আতিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য মেহেদি হাসান মিঠু, দ্বীপাঞ্চলের উপদেষ্টা এডভোকেট মোঃ নেগবার, মোঃ জাকির হোসাইন,  মোঃ মেহেদী আল আমিন, মোঃ তানভীর আহমেদ, মোঃ মহিবুল্লাহ মুহিব এবং মোঃ মাকসুদ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত ভোলারজেলার শিক্ষার্থীদের সংগঠন দ্বীপের সাবেক সভাপতি নাজিম উদ্দিন ফরায়েজি, এনবিআর কর্মকর্তা মোঃ জাকির, বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের মির্জাকালু শাখার পরিচালক অর্ণব মাহমুদ রুবেল এবং রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন নয়ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ডা. সিরাজুল ইসলাম বলেন, দ্বীপাঞ্চলের কার্যক্রম অন্যান্য সংগঠনের থেকে একটু ব্যতিক্রম। এ সংগঠনের প্রতিটি কর্মকান্ড শিক্ষনীয়। তিনি এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দ্বীপাঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদি আলামিন বলেন, দ্বীপাঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য ছিলো ঢাকা কলেজে অধ্যয়নরত বোরহানউদ্দিনের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দপূণ্য সম্পর্ক তৈরি করা এবং গরীব মেধাবীদের সহযোগিতা করা। প্রতিষ্ঠার ৬ বছরে দ্বীপাঞ্চল তার লক্ষ্য বাস্তবায়নে অনেকটাই সফল। দ্বীপাঞ্চল আরো অনেকদূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন পাসপোর্ট ও আইডি কার্ড চেয়ে বাংলাদেশ হাইকমিশনে আবেদন কর…
  • ০৯ নভেম্বর ২০২৬
ওপরের গ্রেডে বেতন কম, আয় কমছে পদোন্নতিতেও—পে স্কেলের যেসব অ…
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950