ইফতারের আগে না ফেরার দেশে নজরুল বিশ্ববিদ্যালয়ের হেলাল

০৬ এপ্রিল ২০২৩, ০৮:০৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
মো. হেলাল হোসেন

মো. হেলাল হোসেন © টিডিসি ফটো

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ওই শিক্ষার্থীর নাম মো. হেলাল হোসেন। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। তার বাবা মুহাম্মদ আব্দুস সালাম ও মাতা সুফিনা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২২ বছর। তার গ্রামের বাড়ি শ্রীমঙ্গল।

হেলালের সহপাঠীরা জানিয়েছেন, তিনি পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন। তার মৃত্যুতে তারাও ভেঙে পড়েছেন। হেলালের সহপাঠীদের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থী পিটিয়ে বহিষ্কার হলেন চমেক ছাত্রলীগের জাবেদুল

তার এ মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে, বিভিন্ন অনুষদীয় ডিনগণ, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানগণ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।

সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন ঢাবি ছাত্রদলের দুই নেতা
  • ০৯ নভেম্বর ২০২৬
ডাক অধিদপ্তরে ১১ থেকে ২০তম গ্রেডে বড় নিয়োগ, আবেদন শুরু কাল
  • ০৯ নভেম্বর ২০২৬
ব্যবসায়ীর ঘরে আপত্তিকর অবস্থায় সাবেক ছাত্রদল নেতা আটক, ছিনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
বরগুনায় বিআরটিসি বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৩১ আসামি গ্রেপ্তার, আটক ৯ কিশোর গ্যাং সদ…
  • ০৯ নভেম্বর ২০২৬
মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950