ইবি শিক্ষার্থীদের মারামারির ঘটনায় তদন্ত কমিটি

২২ মার্চ ২০২৩, ০৫:১১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যাচভিত্তিক উৎসবে শিক্ষার্থীদের মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তিন সদস্যের তদন্ত কমিটিতে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলমকে আহবায়ক, সহকারী নিরাপত্তা কর্মকর্তা তোফাজ্জেল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের শৌচাগারে ঢুকে ছাত্রীর ভিডিও ধারণ, চাকরি গেল কর্মচারীর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ মার্চ সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের আনিত অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা যৌথ সভা বসে। সভায় অবতরণিকা উৎসবে হামলার বিষয়ে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, গত ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সকল বিভাগের শিক্ষার্থীরা বাংলা মঞ্চে অবতরণিকা উৎসব পালন করে। এ সময় টি-শার্ট বিতরণকে কেন্দ্র করে ব্যবস্থাপনা বিভাগের তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোবারক হোসেন আশিকসহ মার্কেটিং বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থীরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রানা আহমেদ অভি, মুশফিকুর রহমান এবং সাব্বির শাওনের ওপর অতর্কিত হামলা চালায়।

পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভর্তি করা হয়।  এ ঘটনায় আহত শিক্ষার্থীদের পাশাপাশি অভিযুক্তরাও নিজেদের ওপর আক্রমণের অভিযোগ এনে পাল্টাপাল্টি অভিযোগ দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
  • ১৭ মার্চ ২০২৬
রাত জেগে নফল ইবাদতের পর ফজর না পড়ার ক্ষতি
  • ১৭ মার্চ ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রাকিব খুন: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ…
  • ১৭ মার্চ ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালুর আশ্…
  • ১৭ মার্চ ২০২৬
সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সত…
  • ১৭ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence