বিশ্ববিদ্যালয়ের শৌচাগারে ঢুকে ছাত্রীর ভিডিও ধারণ, চাকরি গেল কর্মচারীর

২২ মার্চ ২০২৩, ১২:৩০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটাে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) একটি একাডেমিক শৌচাগারে ঢুকে ছাত্রীর ভিডিও ধারণের সময় আটক হয়েছেন এখলাস নামে সেখানকার কর্মচারী। ঘটনার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। 

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভবনের তৃতীয় তলায় ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রীদের শৌচাগারে এই ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনা আটক হওয়ার খাওয়ার পর অন্য শিক্ষার্থীদের জেরার মুখে হাতে থাকা ব্যক্তিগত মোবাইল দিতে বাধ্য হন এখলাস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অপ্রীতিকরভাবে তোলা ছাত্রীদের ফুটেজও তার মোবাইল ফোনে পাওয়া যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মশিউর রহমান খান বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। এরই পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বডির সভায় ওই কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমরা থানায় লিখিত অভিযোগ দেবো। পরবর্তীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তৎপর থাকবো।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬