তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাইমুন-নিশাদ

২০ মার্চ ২০২৩, ০৪:৩০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাইমুন-নিশাদ

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাইমুন-নিশাদ © ফাইল ছবি

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সতিকসাসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তর এর স্টাফ রিপোর্টার তাওসিফ মাইমুন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশন এর  রিপোর্টার শাহাদাত হোসেন নিশাদ। 

এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এমপি নিউজের তুহিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ঢাকা ১৮. কম এর মার্জিয়া আফরোজ মিলি, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক স্বদেশ প্রতিদিন এর সাব এডিটর এইচ. এম. ইমরান হোসাইন, অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান এবং বিনা প্রতিদ্বন্ধিতায় দপ্তর সম্পাদক পদে সংবাদের মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।এদিন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বিডি টুয়েন্টিফোর লাইভ এর ক্যাম্পাস প্রতিনিধি মো: আজাদ হোসেন, সোনালী নিউজ ডট কম এর মাল্টিমিডিয়া রিপোর্টার মো: সাব্বির হোসেন। 

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক সমিতির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার।

এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এশিয়ান টেলিভিশনের প্লানিং এডিটর রফিকুল ইসলাম রলি, চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির ও এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল এবং নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেছেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাব্বির আহমেদ।

প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে এবার গঠনতান্ত্রিক নিয়মানুযায়ী দ্বিতীয়বারের মতো কোনো সহ-শিক্ষামূলক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হলো।

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে প্রয়াত চার বিএনপি ও আওয়ামী লীগ এমপির মৃত্যুতে শোকপ্রস…
  • ০৯ নভেম্বর ২০২৬
অনন্য কীর্তি মুশফিকের, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদপুরে জ্বালানি তেল ও এলপিজি বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠ…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করল আরও একটি বিশ্ববিদ্যালয়
  • ০৯ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950