ইবির ইংরেজি বিভাগের পুনর্মিলনী ১০ মার্চ

০৬ মার্চ ২০২৩, ০১:৪০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
ইবির ইংরেজি বিভাগের পুনর্মিলন ১০ মার্চ

ইবির ইংরেজি বিভাগের পুনর্মিলন ১০ মার্চ © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের পুনর্মিলনী উৎসব আগামী শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ উৎসবে বিভাগটির সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

বিভাগ সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের সাবেক ও বর্তমানসহ ২৫টি ব্যাচে শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় বারের মতো পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ইতোমধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হারুন-উর-রশীদ আসকারী, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান’সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত

পুনর্মিলন উৎসবের সার্বিক বিষয়ে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান বলেন, সবার সম্মতি ক্রমেই আমরা প্রোগ্রামটি হোস্টিং করছি। আমরা চাই আমাদের অ্যালামনাইরা এসে আবার একসাথে হোক। 

তিনি আরও বলেন, আমি আমাদের বর্তমান শিক্ষার্থীদেরকে ম্যাসেজ দিয়েছি তারা যেন তাদের ভাই-বোনদের সুযোগ সুবিধার জন্য যতটুকু পারার করতে। আমাদের অ্যালমনাইরাও মনে করছে যে তারা অতিন নন, বাড়িতেই আসছেন।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close