১৬ দিন পর অফিস করলেন ইবি উপাচার্য 

০৪ মার্চ ২০২৩, ০৬:০৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
ইবি লোগো ও অধ্যাপক ড. শেখ আবদুস সালাম

ইবি লোগো ও অধ্যাপক ড. শেখ আবদুস সালাম © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ১৬ দিন পর অফিস করেছেন। অডিও ফাঁস কান্ডের পর আন্দোলনের মুখে ক্যাম্পাস ত্যাগ করেছিলেন তিনি। ব্যক্তিগত ছুটি শেষে আজ শনিবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে তিনি কার্যালয়ে বসেন। 

এর আগে গতকাল শুক্রবার বেলা একটার দিকে স্ত্রী, পরিবারসহ উপাচার্য ক্যাম্পাসে ফেরেন বলে জানিয়েছেন উপাচার্যের পিএস মনিরুজ্জামান মিল্টন। তিনি বলেন, স্যার গতকাল ক্যাম্পাসে এসেছেন। আজ অফিস করেছেন।

জানা যায়, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে দুইটি ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ও শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) উপাচার্যের পরপর পাঁচটি ফোনালাপের একাধিক অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিওতে পরীক্ষার আগেই চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভিসিকে দুর্নীতিবাজ ও চোর আখ্যা দিয়ে  ১৯ ফেব্রুয়ারি থকে টানা তিনদিন উাপাচার্যের কার্যলয় আন্দোলন করেন  লেবার ও ‘অস্থায়ী চাকরিজীবী পরিষদ’। এ সময় তিনি অফিস করতে পারেন নি।

পরে ২৩ ফেব্রুয়ারি সকাল ৮টায় ব্যক্তিগত ছুটি নিয়ে ক্যাম্পাসের বাসা থেকে ঢাকায় যান উপাচার্য। ১০ দিনের ছুটি শেষে গতকাল শুক্রবার (০৩ মার্চ) বেলা একটার দিকে স্ত্রীসহ ক্যাম্পাসে ফেরেন তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ সংবাদ সম্মেলন করে অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠনের দাবি ও উপাচার্যের অবস্থান নিশ্চিত করার দাবি জানান। এছাড়া ইউজিসিসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা খতিয়ে দেখতে আহবান জানিয়েছেন শিক্ষক নেতারা।

ঘুষের টাকা কম আনায় শিক্ষককে পুলিশে দেওয়ার অভিযোগ ডিডির বিরু…
  • ১৭ মার্চ ২০২৬
সৌদিসহ মধ্যপ্রাচ্যে যেদিন হতে পারে ঈদ
  • ১৭ মার্চ ২০২৬
মাউশির ডিজি ও এনসিটিবি চেয়ারম্যান নিয়োগ প্রশাসনিক ব্যাপার: …
  • ১৭ মার্চ ২০২৬
অস্থায়ীভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করল আমিরাত
  • ১৭ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৭ মার্চ ২০২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence