জবি নীলদলের সভাপতি আব্দুল্লাহ্, সম্পাদক মোমিন

০২ মার্চ ২০২৩, ০৮:১৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ্ ও ড. মোমিন উদ্দিন

অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ্ ও ড. মোমিন উদ্দিন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীলদলের কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ্ সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোমিন উদ্দিন মনোনীত হয়েছেন।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত জবি শিক্ষক সমিতির

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নীলদলের সাধারণ সভায় শিক্ষকবৃন্দের উপস্থিতিতে কমিটি গঠনের লক্ষ্যে সাবজেক্ট কমিটির পক্ষ থেকে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করলে তা সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ঘোষিত কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

 

আটক হওয়া রেজওয়ান ছাত্রলীগের নেতা, প্রমাণ দিলেন ছাত্রদলের আহ…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
  • ০৯ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টিতে তাপমাত্রা কমলেও আসছে না শীত, অপেক্ষা ডিসেম্বর পর্য…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা নয়— একটি আধুনিক, বহুত্বব…
  • ০৯ নভেম্বর ২০২৬
স্বৈরাচার পতনের আন্দোলনে আত্মাহুতির প্রতীক নূর হোসেন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950