জবির ছাত্রীহলের নতুন প্রভোস্ট দীপিকা রাণী সরকার 

০১ মার্চ ২০২৩, ০৩:২১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ড. দীপিকা রাণী সরকার

ড. দীপিকা রাণী সরকার © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার।  

বুধবার (২৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, 'আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হলো। আগামী ৪ মার্চ হতে এই আদেশ কার্যকর হবে।'

আদেশে আরও বলা হয়, বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন তিনি। আর এ সিদ্ধান্ত ৪ মার্চ ২০২৩ তারিখ থেকে কার্যকর করা হবে।

দায়িত্ব প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, হলের প্রভোস্ট নিযুক্ত করায় আমি আনন্দিত। সঠিক ভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬