হল ছাড়লেন অভিযুক্ত ইবির দুই ছাত্রী 

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
অভিযুক্ত দুই ছাত্রী

অভিযুক্ত দুই ছাত্রী © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্র নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি হল ছেড়েছেন।  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হলের অধ্যাপক ড. শমাছুল আলম।

তিনি বলেন, আজ দুইজন হল ছেড়েছেন। বাকি তিনজন আগামীকালকের মধ্যেই হল ছাড়বেন।

হল প্রশাসনের জরুরী সভা থেকে গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা চারটার দিকে অভিযুক্ত পাঁচজনের হল থেকে বহিষ্কার করেন। এছাড়া ১ মার্চ দুপুর বারোটার মধ্যে বহিষ্কৃতদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

অন্য তিন বহিষ্কৃত ছাত্রী হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের সানজিদা চৌধুরী অন্তরা,  ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান।

একইসাথে তাদের সবার বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনা হল সংযুক্তি বাতিলের বিষয়ে রেজিস্ট্রার বরাবর সুপারিশ প্রেরণ ও হালিমা আক্তার ঊর্মীর বিবৃতিতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের লক্ষ্যে প্রক্টর বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণ করা হয়েছে।

উক্ত জরুরী সভায় হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমের সভাপতিত্বে এসময় হল কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহবায়ক ড. আহসানুল হক, সদস্য মৌমিতা আকতার, নুসরাত জাহান ও অন্যান্য হাউজ টিউটরগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: ইবি
প্রতিবন্ধীদের জন্য সব প্রতিষ্ঠানে আলাদা র‍্যাম্প চেয়ে হাইকো…
  • ২০ এপ্রিল ২০২৬
পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরি…
  • ২০ এপ্রিল ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬