রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
নিজ ক্যাম্পাস পরিষ্কার করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

নিজ ক্যাম্পাস পরিষ্কার করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা © টিডিসি ফটো

নিজেদের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। অভিযানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-২ পরিচ্ছন্ন রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: রাবির দুই ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলসহ ৪ দফা সুপারিশ

বিশ্ববিদ্যালয় আঙিনা পরিচ্ছন্ন রাখতে অত্র বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের  অংশগ্রহণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। 

এসময় অতিথি প্রফেসর ড. ফিরোজ আহমেদ বলেন, আমরা অর্থ বেশি থাকলে ধনী বললেও যারা মন-মানসিকতায় বড় তারাই প্রকৃত ধনী। কোন কাজই ছোট নয়। তাই প্রতিদিন যদি আমরা পরিচ্ছন্ন থাকি এবং রাখি, তাহলে আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস পাব।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬