প্রক্টরের সঙ্গে হলে ফিরলেন ইবির সেই ছাত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে এক নবীন ছাত্রীকে রাতভর র‌্যাগিং ও নির্যাতনের ঘটনায় তদন্ত কাজ চলছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জয়শ্রী সেনের তত্ত্বাবধানে বেলা ১২টার দিকে ভুক্তভোগী ছাত্রী দেশরত্ন শেখ হাসিনা হলে প্রবেশ করেছে। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম।

তিনি বলেন, আমরা তদন্ত কাজ শুরু করেছি। নির্যাতনের ঘটনার বর্ণনা শুনতে হল প্রভোস্টের কক্ষে উপস্থিত আছেন আইন সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল এবং দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক আহসানুল হক। এছাড়াও, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীসহ তদন্ত কমিটির সদস্যরা সেখানে উপস্থিত আছেন। 

আরও পড়ুন: ছাত্রীদের নির্যাতনের পর বাবা-মাকেও জানাতেন ছাত্রলীগ নেত্রী সানজিদা

এ বিষয়ে প্রক্টর ড.শাহাদাৎ হোসেন আজাদ বলেন, আমি এইমাত্র আসছি। তদন্তের বিষয়ে জানানো হয়েছে। খোজখবর নিয়ে জানাতে পারব।

গত রবিবার (১২ ফেব্রুয়ারি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাত সাড়ে ১১টা থেকে রাত প্রায় তিনটা পর্যন্ত তাকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা আক্তার অন্তরা ও তার সঙ্গীরা। ভুক্তভোগী ছাত্রী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। র‌্যাগিংয়ের সময় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীরা তাকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে রাখে বলে অভিযোগ করেছেন তিনি। পরদিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভয় পেয়ে হল ছেড়ে বাসায় চলে যান ওই ছাত্রী।

মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে যুবকের ৫ বছর কারাদণ্ড
  • ১৩ আগস্ট ২০২৬
বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
  • ১৩ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসল
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম জানা যাবে আজ
  • ১৩ আগস্ট ২০২৬
হাসান মাহমুদের আগুনে বোলিং, সাজঘরে ফিরলেন হেডও
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থ…
  • ১৩ আগস্ট ২০২৬