জবি ইয়ুথ জার্নালিস্ট ফোরামের নেতৃত্বে  মিনহাজ ও তানজীদ

১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
ইয়ুথ জার্নালিস্ট ফোরামের নেতৃত্বে  মিনহাজ ও তানজীদ

ইয়ুথ জার্নালিস্ট ফোরামের নেতৃত্বে  মিনহাজ ও তানজীদ © টিডিসি ফটো

ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন দৈনিক মানবকণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন দৈনিক সংবাদের মাহমুদ তানজীদ। 

আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন: শিক্ষায় রূপান্তরের পথে নানান প্রতিবন্ধকতা: শিক্ষামন্ত্রী

কমিটিতে অন্যান্য পদে আছেন সহ-সভাপতি আশিকুল ইসলাম সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক তোহা ইসলাম, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস শিমু, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক মাহতাব হোসেন লিমন। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন তৈমুর খান মবিন, উবায় আল হাসান ও মোশফিকুর রহমান ইমন। 

উল্লেখ্য, কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন জাগো নিউজের ইসরাফিল হোসাইন ও ইউএনবির আজিজুল হক রাজু।

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬