ইবির সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রাসেল-নাহিদ

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
ইবির সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির কমিটির নেতৃত্বে দিদারুল ইসলাম ও নাহিদূর রহমান

ইবির সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির কমিটির নেতৃত্বে দিদারুল ইসলাম ও নাহিদূর রহমান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। এতে আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেল সভাপতি এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তারা আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রধান উপদেষ্টা সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষক অধ্যাপক ড. আসাদুজ্জামান ও সাবেক সভাপতি আল-আমিন মিলন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। 

আরও পড়ুন: বাবাকে হত্যা করে রুয়েটের সাবেক শিক্ষার্থীর আত্মসমর্পণ

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি আবু সোহান, তাজমুল হক, আবদুল্লা আল ফহমি, তপন চন্দ্র বর্মণ, প্রতাপ পাল ও মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল ইমরান, দপ্তর সম্পাদক মুনতাকিমুর রহমান, প্রচার সম্পাদক মোর্শেদ মামুন। 

এছাড়াও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোতালেব বিশ্বাস, অর্থ সম্পাদক রাসেল মহাজন, বিতর্ক ও গবেষণা সম্পাদক আব্দুল বারি শরীফ এবং আইন সম্পাদক আবদুল্লাহ আল কাফি।

কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে আছেন সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষক ড. জাহাঙ্গীর আলম, ড. শেখ শাহিনুর রহমান, ড. সুতাপ কুমার ঘোষ, রবিউল ইসলাম, শিমুল রায় ও খাইরুল ইসলাম।

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ
  • ১৭ মার্চ ২০২৬
ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া
  • ১৭ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলির ক্ষেত্রে আরও শর্ত যুক্ত করার চিন্তা
  • ১৭ মার্চ ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ১০ বিদেশি গ্রেপ্তার
  • ১৭ মার্চ ২০২৬
ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর
  • ১৭ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence