গুচ্ছের সপ্তম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ

২৬ ডিসেম্বর ২০২২, ০৯:৩৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২০২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার সপ্তম পর্যায়ের কার্যক্রম আজ সোমবার (২৬ ডিসেম্বর) শেষ হচ্ছে। রোববার দুপুর ১২টা হতে শুরু হওয়া কার্যক্রম আগাজ সোমবার দুপুর ১২টার মধ্যে জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। আগের নিয়মের সঙ্গে কিছু পরিবর্তন এনে জিএসটি ভর্তি বিষয়ক টেকনিক্যাল কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হেয়েছে।

প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক আবেদনকারী তার মেধাস্কোর ও বিভাগ পছন্দক্রম অনুযায়ী আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম অনুসারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য মনোনীত হবে। বিস্তারিত স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত। এ পর্যায়ে যে সকল আবেদনকারী প্রথমবার প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হয়েছে শুধুমাত্র তাদের ভর্তির ক্ষেত্রে নিম্নের সময়সূচী অবশ্যই মানতে হবে।

অনলাইনে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন ও প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা প্রদান ২৬ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে সম্পন্ন করতে হবে। মূল কাগজপত্র ২৬ ডিসেম্বর তারিখ সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি হচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে।

আরো পড়ুন: শিক্ষকতায় প্রাথমিকে এগিয়ে, বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে নারীরা

মূল নম্বরপত্র দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ-ফোর সাইজের খামে করে জমা দিতে হবে। ইতোমধ্যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হবার প্রয়োজন নেই। আবেদনকারী জিএসটি গুচ্ছভুক্ত এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হলে তাকে অবশ্যই তার পছন্দমত একটি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় জিএসটি গুচ্ছভূক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে তার বিভাগ পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে প্রযোজ্যক্ষেত্রে বিভাগ মাইগ্রেশন চলমান থাকবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও GST Admission Guideline -এ প্রদত্ত আছে।

এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের প্রথম বর্ষের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
জনগণকে কেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হচ্ছে না, এমপিকে চ…
  • ৩১ মার্চ ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
আজ ‘জুলাই সনদ’ নিয়ে দুঘণ্টা আলোচনা হবে সংসদে
  • ৩১ মার্চ ২০২৬
জবি ক্যাম্পাসের সামনে বাস থেকে চাঁদাবাজি, গণবিজ্ঞপ্তি দিয়ে …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence