‘সমাজ ও সংস্কৃতির উন্নয়নে গবেষণার মাধ্যমে নতুন ধারণা সৃষ্টি জরুরি’

২২ ডিসেম্বর ২০২২, ০২:৩৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়েছে বাংলাদেশ মার্কেটিং ডে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়েছে বাংলাদেশ মার্কেটিং ডে © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) উপাচার্য বলেছেন, ‘মার্কেটিং হলো এপ্লাইড বিজনেস। মার্কেটিং-এর কাজ শুধু পণ্যদ্রব্য বিক্রয় ও প্রমোশন করাই নয়, একটি পণ্য বা সেবা সুলভমূল্যে কীভাবে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যায়, সেটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি কোনো পণ্য বা সেবা সম্পর্কিত ক্রেতা অভিযোগ ও প্রত্যাশা বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে নতুন নতুন ধারণা সৃষ্টি সমাজ ও সংস্কৃতির উন্নয়নে অত্যন্ত জরুরি।’

৫ম বারের মতো বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কেটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উদযাপন করা হয়েছে বাংলাদেশ মার্কেটিং ডে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে উদযাপন করা হয়েছে ৫ম বাংলাদেশ মার্কেটিং ডে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দেশসেরা মার্কেটিং গবেষক প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

আরও পড়ুন: জাবিতে ৬ষ্ঠ মেধাতালিকা থেকে ভর্তি শুরু ৪ জানুয়ারি

মার্কেটিং ডে উদযাপনের প্রাসঙ্গিকতা সম্পর্কে তিনি বলেন, মার্কেটিং বিষয়ে উদ্বুদ্ধ করতে ও গুণগতমান বজায় রেখে সুলভমূল্যে পণ্যদ্রব্যের সঠিক সরবরাহে শিক্ষার্থীদের প্রত্যয়ী করতে এবং মার্কেটিং-এর একাডেমিক ও প্রফেশনালদের মধ্যে সমন্বয় সাধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি উদযাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ৫ম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২২ অনুষ্ঠানটি মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (এমআইবি)-এর সার্বিক সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানে উদযাপন করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে মার্কেটিং ডে উদযাপন উপকমিটির আহবায়কের দায়িত্বে রয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

৫৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৭
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
দুই জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, আবেদন শুরু ৫ জানুয়া…
  • ১০ নভেম্বর ২০২৬
আগারগাঁওয়ে সচিবালয় স্থাপনের জন্য শেকৃবি গাজীপুরে স্থানান্তর…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950