যথাযথ মর্যাদায় যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০২২, ০৭:১৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© টিডিসি ফটো

যশোর শহরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২২ পালন করেছে।  

যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে। দিবসটি উপলক্ষ্যে যবিপ্রবি পরিবারের সদস্যরা কালো ব্যাজও ধারণ করেন।

সকাল সাড়ে ৮টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের পক্ষ থেকে যশোর শহরস্থ শংকপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা ছাত্রী হলের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে যবিপ্রবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সিনিয়র মুয়াজ্জিন মো. রুহুল আমিন। 

এ কর্মসূচিতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক তানভীর ফয়সালসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ।

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে লঘুচাপ
  • ১০ নভেম্বর ২০২৬
দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950