জবি নাট্যকলা বিভাগের প্রযোজনা ‘স্যার, একটু বাইরে আসবেন?’ 

১৪ ডিসেম্বর ২০২২, ০৬:৪৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© টিডিসি ফটো

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাট্যকলা বিভাগের উদ্যোগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় আজ ১৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে নাট্য প্রযোজনা “স্যার, একটু বাইরে আসবেন?”

যৌথভাবে নাট্য প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক রুবাইয়া জাবীন প্রিয়তা এবং কৃপাকণা তালুকদার। নাটকটির পোশাক পরিকল্পনায় ছিলেন নাট্যকলা বিভাগের প্রভাষক আফরিন হুদা তোড়া। নাট্যকলা বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলীর সার্বিক সহযোগিতায় নাট্যকলা বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থীরা এই নাট্য প্রযোজনায় অংশগ্রহণ করেন। তত্ত্বাবধানে ছিলেন বিভাগীয় চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবি। 

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শহীদ বুদ্ধিজীবি ডাক্তার আলীম চৌধুরীর কন্যা ডাক্তার নুজহাত চৌধুরী। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক্ষকবৃন্দ এবং শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, নাট্য প্রযোজনা “স্যার, একটু বাইরে আসবেন?” এর প্রথম প্রদর্শনী সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরে (শান্ত চত্ত্বর), ২য় প্রদর্শনী দুপুর ২ টা এবং ৩য় প্রদর্শনী দুপুর ৩ টায় মুজিব মঞ্চে প্রদর্শিত হয়।

ট্যাগ: জবি
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে লঘুচাপ
  • ১০ নভেম্বর ২০২৬
দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950