রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২২, ০৫:২২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© টিডিসি ফটো

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং সকলে কালো ব্যাজ ধারন করেন।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণসংগীত পরিবেশন করেন সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, এই হত্যাযজ্ঞ ১৯৭১-এর পূর্ব থেকেই শুরু হয়ে তা স্বাধীন বাংলাদেশেও অব্যাহত ছিল। ১৯৭৫ খ্রিষ্টাব্দে সপরিবার বঙ্গবন্ধুকে হত্যা, জাতীয় চার নেতাকে হত্যা, ২১শে আগস্টে গ্রেনেড হামলা- এ সবই স্বাধীনতাবিরোধী শক্তি তথা পাকিস্তানিদের এদেশীয় দোসরদের সুপরিকল্পিত কার্যক্রমের অংশ। তিনি বেদনার সঙ্গে বলেন, যাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি, তাদের সম্বন্ধে তরুণ প্রজন্ম পরিপূর্ণ ধারণা রাখে না। তাই পঠন-পাঠনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে জাতির সূর্যসন্তানদের পরিচিত করানো শিক্ষকদের দায়িত্ব বলে আমি মনে করি।

তিনি তরুণ প্রজন্মের দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে বলেন, আপনারা জাতির সূর্যসন্তানদের হত্যাকারীদের কখনো ক্ষমা করবেন না। তাদের বিচারের আওতায় আনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং শহীদদের উত্তরাধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে লঘুচাপ
  • ১০ নভেম্বর ২০২৬
দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950