যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০২২, ০৪:০৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোর সামনে কালো পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের পাদদেশে এসে শেষ হয়।

আরও পড়ুন: কুয়াশার চাদরে ঢাকা রাবি, মোড়ে মোড়ে সুস্বাদু পিঠাপুলির উৎসব

পরে একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ আবাসিক হল ও বিভাগসমূহ স্মৃতিসৌধের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কামিটির আহ্বায়ক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমানসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

এর আগে, ১৩ ডিসেম্বর দিবাগত রাতে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বালন করা হয়।

ট্যাগ: ইবি
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে লঘুচাপ
  • ১০ নভেম্বর ২০২৬
দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য-সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে স্বাস্থ্য…
  • ১০ নভেম্বর ২০২৬
পাসপোর্টের আবেদন করলেই নতুন নতুন সমস্যা, নেপথ্যে যা বললেন প…
  • ১০ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে নিয়োগ, এসএসসি-অষ্টম শ্রেণি পাসেই আবেদন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950