ইবিতে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা

১৩ ডিসেম্বর ২০২২, ০২:২২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। কর্মসূচিসমূহে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল, নিরাবতা পালন, মোমবাতি প্রজ্জ্বলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি ও শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

আরও পড়ুন: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার

বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, আনন্দ শোভাযাত্রা, মুক্তবাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.  মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close