সাত কলেজে ১৬ দিনের ছুটি ঘোষণা

১৩ ডিসেম্বর ২০২২, ০১:০২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
ঢাবি অধিভুক্ত সাত কলেজ

ঢাবি অধিভুক্ত সাত কলেজ © ফাইল ছবি

শীতকালীন অবকাশ উপলক্ষে ১৬ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ। সোমবার (১২ ডিসেম্বর) মাউশির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে পৃথকভাবে সাত কলেজের বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় প্রধানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ ডিসেম্বর থেকে  ৩১ ডিসেম্বর পর্যন্ত মহান বিজয় দিবস, যিশু খ্রিষ্টের জন্মদিন এবং শীতকালীন অবকাশ উপলক্ষে কলেজের ক্লাসসমূহ স্থগিত থাকবে। সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিনে অফিস ও বিভাগ খোলা থাকবে এবং পরীক্ষার কার্যক্রম যথারীতি চলবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গৃহীত সব কর্মসূচিতে শিক্ষক-ছাত্র ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে।

জরুরি টিকাদান কর্মসূচি: ‘অবহেলিত’ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ব…
  • ০৩ এপ্রিল ২০২৬
দলিত শ্রেণির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে নেপাল
  • ০৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
  • ০৩ এপ্রিল ২০২৬
সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে ভিড়েছে তেলবাহী জাহাজ, …
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা সেনানিবাসের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২৬, আবেদন …
  • ০৩ এপ্রিল ২০২৬
ট্রেডমার্ক, মিডিয়া লিটারেসি শিখবে মাধ্যমিকের শিক্ষার্থীরা
  • ০৩ এপ্রিল ২০২৬