ইবির চতুর্থ মেধাতালিকা প্রকাশ, সুযোগ ৪৩৩ জনের

০৭ ডিসেম্বর ২০২২, ০৮:১৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তিতে চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আজ বুধবার দুপুর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। একইসঙ্গে তৃতীয় মাইগ্রেশন তালিকাও প্রকাশ করা হয়েছে। 

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, চতুর্থ মেধাতালিকায় ৪৩৩ জন স্থান পেয়েছেন। এর আগে গত ২৭ নভেম্বর তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়। ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে  সম্পন্ন করতে হবে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

আরো পড়ুন: একাদশে ভর্তি আবেদন শুরু বৃহস্পতিবার, ক্লাস ১ ফেব্রুয়ারি

ভর্তিচ্ছুরা স্ব-স্ব বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি  ফি প্রদান করতে হবে।

চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য একজন ভর্তিচ্ছুর একাধিক বিশ্ববিদ্যালয় থাকলে যেকোন পছন্দের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আর কখনো ভর্তির জন্য বিবেচিত হবে না। একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন সম্পন্ন করলে পূর্বের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪…
  • ২৬ জুলাই ২০২৬
টয়লেট থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার
  • ২৬ জুলাই ২০২৬
পাবনায় বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধারের পর অবমুক্ত
  • ২৬ জুলাই ২০২৬
ইউজিসি থেকে তিন সদস্যকে সরিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ২৬ জুলাই ২০২৬
শিক্ষার্থী ১০৮ জন, ক্লাসে উপস্থিতি হাতে গোনা, উদ্বিগ্ন অভিভ…
  • ২৬ জুলাই ২০২৬
ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু
  • ২৬ জুলাই ২০২৬