ইবির শাপলা ফোরামের সভাপতি মামুনুর, সম্পাদক মাহবুবর

০৫ ডিসেম্বর ২০২২, ০৮:০১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপল ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানকে সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শাপলা ফোরামের নবনির্বাচিত ১৫ সদস্যের সাথে সমন্বয় করে এ কমিটি গঠন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। 

আরও পড়ুন: এবার প্রশাসনের সঙ্গে অনশনরত রাবি শিক্ষার্থীদের হাতাহাতি

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন, যুগ্ম-সাধারণ সম্পাদক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাশিদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাদেক আলী, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জয়শ্রী সেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হোসাইন মোঃ ফারুকী, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান।

নবনির্বাচিত শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, 'সংখ্যাগরিষ্টতাকে বিবেচনায় না নিয়ে নির্বাচিত ১৫ জনের মধ্যে পদবিন্যাস করা হয়েছে। সকলের সহযোগিতায় সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে আদর্শিক কর্মকান্ড এগিয়ে নিতে চাই।'

 

ট্যাগ: ইবি
যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close