অভিযোগ প্রতিকারে সফটওয়্যার তৈরিতে ইবি উপাচার্যের গুরুত্বারোপ

০৫ ডিসেম্বর ২০২২, ০৩:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভিযোগ প্রতিকারে কাস্টমাইজড সফটওয়্যার তৈরির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। 

সোমবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের ৩য় তলার সভাকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২০২৩ এর অংশ হিসেবে জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ফল বিপর্যয়ের সমাধান না পেয়ে আমরণ অনশণে রাবি শিক্ষার্থীরা

এসময় কর্মশালার সভাপতি এপিএ টিমের আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের প্ল্যাটফর্মে আছি। বর্তমান প্রেক্ষাপটের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য আমাদের সবাইকে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আমি কর্মশালার সার্বিক সাফল্য কামনা করছি এবং আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব, এই আশা ব্যক্ত করছি।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের উপযোগী করে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা এবং কাস্টমাইজড সফটওয়্যার তৈরির প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সকল ক্ষেত্রে যদি স্বচ্ছ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে গুজব থেকে সুরক্ষা সম্ভব হবে।

তিনি বলেন, নাগরিকদের সঠিক সময়ে সঠিকভাবে সেবা পাওয়ার অধিকার রয়েছে। অভিযোগ প্রতিকারের ব্যবস্থাপনায় আমরা আরও জবাবদিহিতার আওতায় আসবো, আরো বেশি দায়িত্বশীল হতে বাধ্য হব, সেবাদান ও সেবা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা তৈরি হবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এছাড়াও অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন আইসিটি সেল-এর পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া। এছাড়াও বিভিন্ন হলের প্রভোস্ট, অফিস প্রধান এবং এপিএ সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

ট্যাগ: ইবি
সেন্ট্রাল ইউনিভার্সিটির অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষা…
  • ১০ নভেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950